আমি ভালবাসতে জানি
আমি তোমায় ভেবেছিলাম মহনীয় কিছু আমি অতি - সাধারণ আমি মুগ্ধ - বিস্ময়ে চেয়ে দেখতাম তোমায় মন্ত্রাহুতের মত শুনতাম তোমার কথা আমার দু ’ চোখ ফেটে কান্না আসত অজস্র সভা - সেমিনারে তোমার বক্তৃতা শুনে আমি আপ্লুত হতাম বুঝতে চেষ্টা করতাম তোমার মহত্ত্ব ভেবেছিলাম পথের ওই করুণ মুখগুলোকেই তুমি আপনজন ভাব দুঃখিত ! তোমায় চিনতে পারিনি !